বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১ জনের কারাদণ্ড
- Update Time : ০২:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৩৩ Time View
দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ অদ্য ০৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ পৌরসভার জগদল ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় ১ জন মাদক সেবনকারীকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটককৃত মোঃ লাল চান বাদশা (পিতা: মোঃ তারা মিয়া, মাতা: রওশনা বেগম, সাং- জগদল ডাঙ্গাপাড়া, পৌরসভা বীরগঞ্জ, দিনাজপুর) কে ০১ (এক) বছর মেয়াদে কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজা কার্যকর হওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বীরগঞ্জ থানা হাজত থেকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















