Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে গাঁজাসিরাপ জব্দ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিশেষ অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও ৩৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকভর্তি বস্তা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে চলমান গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ সিংগারবিল বিওপির একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সীমান্ত পিলার ২০১৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে টহলদল নজরদারি চালায়। এ সময় ভারত থেকে কয়েকজন ব্যক্তি চটের বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বহনকৃত বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে কসটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত আসামিবিহীন মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণের প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা—”বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবি বলেছে, সীমান্তকে নিরাপদ, চোরাচালানমুক্ত ও মাদকমুক্ত রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে গাঁজাসিরাপ জব্দ

Update Time : ০৯:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬