বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর
- Update Time : ০১:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১ Time View
অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হলে দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এক সরকারি পর্যালোচনায় উঠে এসেছে যে, এই উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন বাণিজ্যিক সুবিধার সুযোগ সংকুচিত হতে পারে। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হাতছাড়া হওয়ার কারণে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতির্ধারকেরা।
বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্ববাজারে এই একক খাতের আধিপত্য বজায় থাকলেও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এবং শুল্কমুক্ত সুবিধা হারিয়ে ফেলার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মে পরিবর্তন আসার পর দেশের রপ্তানি আয়ে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ঘাটতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
এই সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনগুলো নানা ধরনের কৌশল নিয়ে কাজ শুরু করেছে। নতুন বাজারে প্রবেশাধিকার বাড়ানো, পণ্যের বৈচিত্র্য আনা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, সম্ভাব্য সংকট মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে রপ্তানি খাতের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়।
অর্থনীতিবিদদের মতে, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বাড়ালেও প্রাথমিক পর্যায়ে কিছু বাণিজিক সুবিধা হারানো অনিবার্য। তবে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সম্ভাব্য ধাক্কা সফলভাবে সামাল দেওয়া সম্ভব। দেশের রপ্তানি বাজারকে আরও বেশি গতিশীল করতে বহুমুখী উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।
























