Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ১০০ পরিবারকে ত্রাণ

জামাল উদ্দীন
  • Update Time : ১০:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৩৯ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দুর্যোগকবলিত দুর্গম উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের সময় উপকূলীয় জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাঁশখালীতে ১০০ পরিবারকে ত্রাণ

Update Time : ১০:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬