পুলিশের অভিযানে শার্শায় মাদক কারবারি আটক
- Update Time : ০৮:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৫০ Time View
বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে ইস্রাফিল হোসেন (২৪) শার্শা থানার সমন্ধকাটি মিস্ত্রিপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মুন্না হোসেন (১৯)।এবং বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা গ্রামের শহিদুল সরদারের ছেলে ইদ্রিস আলী (৩০),
রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ বুরুজবাগানে আবুল বাশারের বাড়ির সামনে, নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।















