শিরোনামঃ
পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
শাকিল হোসেন
- Update Time : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৬১ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি:: নওগাঁয় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার পাটিচরা ইউনিয়নের পাটিআমলাই গ্রাম থেকে মোঃ আবু সাঈদ (৪৮) নামে একজনকে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু সাঈদ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিআমলাই এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায় ৯ জুলাই রাত ১১টার দিকে অভিযানে সাঈদের কাছ থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামতুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাদকবিরোধী অভিযান আরো জোরদার হচ্ছে।
Tag :










