পলাতক সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার
- Update Time : ০৭:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে ১০ বছর ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরাইল থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের মোরশেদ খাদেম। তিনি ২০১৩ সালের একটি প্রতারণা মামলায় (সিআর-৮৯/১৩) আদালতের দেওয়া তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকার পর এসআই (নিরস্ত্র) আমান উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া পৃথক ওয়ারেন্টভুক্ত মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন কালিকচ্ছ (বর্ডার বাজার) এলাকার হোসেন মিয়া, কালিকচ্ছ মনি রবাগ এলাকার হেলাল মিয়া এবং পশ্চিম কুট্টাপাড়া এলাকার রাসেল মিয়া। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন ধারায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
সরাইল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।



















