শিরোনামঃ
পত্নীতলায় ৭০ পিচ ইয়াবাসহ আটক – ১
Reporter Name
- Update Time : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৮৬ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি :: নওগাঁর পত্নীতলায় ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ০৮/১০/২০২৬ তারিখ সকালে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় বটগাছের নিচে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। তন্ময় মন্ডল (২৪), পিতা- বিদ্যুৎ মন্ডল, সাং- গোপীনগর, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
Tag :


























