Dhaka ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ

শাকিল হোসেন
  • Update Time : ০৯:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ২০১ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় বিএনপি নেতা ও নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও নারী উদ্যোক্তা তাসলিমা জাহান (৩০) পত্নীতলা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ব্যবসা-সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মাসুমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাসলিমা জাহানের কাছ থেকে ৭০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে তাসলিমা জাহান উল্লেখ করেন, পারিবারিক একটি জমি-বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন,
মাসুমসহ কয়েকজন ব্যক্তি আমাকে নানা সময়ে ফোন করে টাকা দাবি করেছে। টাকা না দিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে।
তাসলিমা আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও ব্যর্থ হন। সর্বশেষ ১৫ অক্টোবর রাত ৮টার দিকে তার বাড়ির সামনে এসে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন,
এরা পূর্বপরিকল্পিতভাবে আমার ব্যবসা ও পারিবারিক শান্তি নষ্ট করতে চায়। আমি আইনগত সহায়তা চাই এবং দোষীদের বিচারের দাবি জানাই
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ

Update Time : ০৯:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫