Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শাকিল হোসেন
  • Update Time : ০৯:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১৪৫ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চাঁদের বিরুদ্ধে কলেজ হোস্টেলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মোস্তাফিজুর রহমান চাঁদ কলেজের হোস্টেলে ঢুকে মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। শিক্ষার্থীরা দিতে রাজি না হলে ৩০১ ও ৩০৭ নং রুমের শিক্ষার্থীর কাছ থেকে ১২ কেজি চাল এবং নগদ ৫০০ টাকা আদায় করা হয়।

নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান বলেন, ‘এই ধরণের আচরণ চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ এবং কলেজের শৃঙ্খলা পরিপন্থী। তাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’

স্থানীয় ছাত্রদল নেতারা জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান চাঁদ আগে ক্লাস শাখার ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। এক ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ‘সে ছাত্রলীগ করতো। হঠাৎ তাকে ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের কারণে আমাকে জেলা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। সে ছাত্রলীগ করতো, চাঁদাবাজি করবে এটাই স্বাভাবিক।’

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান চাঁদ বলেন, ‘উক্ত বিষয়ে আমি কলেজ ও শিক্ষার্থীদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি।’

নজিপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সাগর হোসেন বলেন, ‘এই বিষয়টি আমরা ইতোমধ্যেই আমাদের সিনিয়র দায়িত্বশীলদের অবগত করেছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Update Time : ০৯:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫