নিরীহ কৃষকদের জমি গাছ কাটতে মরিয়া কয়েকজন ব্যক্তি
- Update Time : ১০:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২১ Time View
নওগাঁ::নওগাঁর মান্দায় কথিত টেন্ডারের মাধ্যমে রাস্তার গাছ নিলামের নোটিশ। এর আগে গত ৬ তারিখে গাছ ব্যবসায়ীদের নিয়ে নিলাম করার সময় সাংবাদিকদের সঠিক উত্তর দিতে না পেরে নিলাম বাতিল করেন তারা। এঘটনায় এলাকাতে আলোচনার শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গাছ ব্যবসায়ী বলেন, টাকা দিয়ে চুরি করে গাছ কিনবোনা। তাই আমরা নিলামে অংশ গ্রহণ করিনি। কৃষকদের জমির পাশে বেড়ে ওঠা কাঠ ও ফলজ গাছ নিলামের জন্য আমাদেরকে ডেকেছে।
গ্রামের কৃষকরা জানান, আমাদেরকে গাছ কাটার বিষয়ে কোন নোটিশ দেয়নি। বর্তমান এমপি নাকি তদেরকে হুকুম দিয়েছে গাছ কেটে নেওয়ার জন্য। একারণে তারা টেন্ডারের আয়োজন করেছে। তবে এমপি ঢাকাতে থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জানা গেছে,দীর্ঘদিন থেকে কৃষকদের জমির পাশে লাগানো গাছ কেটে নিতে মরিয়া হয়ে উঠেছেন কয়েকজন ব্যক্তি। ঘটনায় ইউপির চেয়ারম্যান কোন সঠিক উত্তর দিতে পারেনি। কি মূলে পুনরায় নিলামের আয়োজন করা হয়েছে এবং কত টাকায় নিলাম হলো এসব বিষয় ও জড়িত ব্যক্তিদের নামসহ তুলে ধরা হবে বিস্তারিত’










