Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করলেন সমাজসেবক মাসুদ হাসান তুহিন

মোঃ শান্ত খান
  • Update Time : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৩৫ Time View

বিশেষ প্রতিনিধি::নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া (লাটাপাড়া) জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেছেন।

বাদ এশার নামাজ শেষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ঐক্য, মানবিক মূল্যবোধ এবং একটি আলোকিত সমাজ গঠনের নানা দিক নিয়ে তিনি মুসল্লীদের সঙ্গে আলোচনা করেন।

সভায় মাসুদ হাসান তুহিন বলেন—
“ধর্ম আমাদের জীবনের পথপ্রদর্শক। ইসলাম শুধু ইবাদত-বন্দেগি নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক ঐক্যই পারে আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। একজন মানুষ যখন ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়, তখনই সে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন—
“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। নওগাঁ সদর-৫ আসনের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি ও সামাজিক উন্নয়ন আমার প্রথম অঙ্গীকার। রাজনীতির মাধ্যমে আমি যদি জনগণের সেবা করতে পারি, সেটাই হবে আমার জীবনের বড় প্রাপ্তি।”

মতবিনিময়কালে স্থানীয় মুসল্লীরা মাসুদ হাসান তুহিনের উদ্যোগ ও বক্তব্যকে সাধুবাদ জানান। তারা বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও আন্তরিক আচরণের মাধ্যমে তিনি ইতিমধ্যেই তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছেন। এলাকাবাসীর উন্নয়নে তার ভূমিকা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, যদি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পান, তাহলে নওগাঁ সদর-৫ আসন আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

মতবিনিময় শেষে মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করলেন সমাজসেবক মাসুদ হাসান তুহিন

Update Time : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫