Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

শাকিল হোসেন
  • Update Time : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৭৪ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Update Time : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬