শিরোনামঃ
ধামইর হাটে মহিলা মাদক ব্যবসায়ী আটক
শাকিল হোসেন
- Update Time : ০১:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৬ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::পুলিশ সুপারর নির্দেশনায় বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগার ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০১ জন মাদক ব্যবসায়িকে ৫০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ২৪০০ টাকা সহ গ্রেফতার।
অদ্য ইং- ২১/৭/২০২৬ তারিখ রাত্রি-২০.৩০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৫নং আড়ানগর ইউনিয়নের অন্তর্গত লক্ষনপাড়া (উত্তরপাড়া) গ্রামস্থ পলাতক আসামি মো: আবুল হোসেন(৪৫), পিতা মৃত অজিমুদ্দিন এর
বসতবাড়িতে অভিযান পরিচালনা করিয়া ৫০ পিচ টেপেন্টাডল সহ হাতেনাতে মাদক ব্যবসায়ি আসামী ১। মোছাঃ ফেরদৌস ওরফে ফেরদৌসি(৪৪), পিতা মৃত রইচ উদ্দিন, মাতা মৃত জরিনা বেগম, স্বামী মো: আবুল হোসেন, সাং- লক্ষনপাড়া( উত্তরপাড়া), থানা -ধামইরহাট, জেলা- নওগাঁ”কে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।
Tag :



















