Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সাকিল হোসেন
  • Update Time : ০৮:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৫৫ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁ জেলার ধামইরহাটে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মোঃ মমিনুল হক (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বরইল গ্রামের ফারুক হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে,রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে এশার নামাজের সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মসজিদে পাঠিয়ে দিয়ে ভিকটিম শিশু শিক্ষার্থী মোঃ রাব্বী বাবু (১০) কে কক্ষে আটকে রাখে অভিযুক্ত শিক্ষক। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে ধামইরহাট থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং ভিকটিম শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় মাদ্রাসার সভাপতি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামইরহাটে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

Update Time : ০৮:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬