Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ‎আশুগঞ্জে ১২ কেজি গাঁজা প্রাইভেটকার সহ ৩জন আটক

‎আব্দুর রাজ্জাক
  • Update Time : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১লা জুন২০২৬ ইং) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের কাপাসিয়া থানার আড়াল বাজার এলাকার মো. করিম মোল্লার ছেলে মোঃ নাদিম মোল্লা, ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর মণিকুড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল এবং শেরপুরের নকলা থানার সাহাপাড়া বাজার এলাকার মোঃ আব্দুল সামাদ তোতা মিয়ার ছেলে মো. মনির সরকার।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারবারিদের গ্রেপ্তার করে পুলিশ।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল ও মোঃ মনির সরকারের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

‎এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকারটি বিধি মোতাবেক তালিকাভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া ‎আশুগঞ্জে ১২ কেজি গাঁজা প্রাইভেটকার সহ ৩জন আটক

Update Time : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬