Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মথুরেশপুরের পল্লীতে দিনের আলোতেও বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ২৬ Time View

কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুরের পল্লীতে দিনের আলোতেও বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।ঘটনাটি ঘটেছে ১লা জুন সোমবার উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজ পুর গ্রামের মোহাম্মদ ইয়াদ আলীর রাস্তার পাশে পাঁচিল গেট ওয়ালা নিজ বসত বাড়িতে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ইয়াদ আলীর স্ত্রী মোছাম্মদ মর্জিনা খাতুন এর লিখিত কালিগঞ্জ থানার অভিযোগ করেছেন।।

সরোজমিনে যেয়ে দেখা যায় যায় গড়ের হাটখোলা থেকে প্রবাজপুর গ্রামের ভিতরে বয়ে চলা কার্পেট রোডের পাশে নতুন নির্মিতব্য সামনে সুরক্ষিত গেট পাঁচিল পিছনে টিনের বেড়া সম্মিলিত নতুন বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে উক্ত চুরির ঘটনা ঘটেছে।কালিগঞ্জ থানায় অভিযোগকারী মর্জিনা খাতুন আমাদের প্রতিনিধি কে জানায় আমার স্বামী মোহাম্মদ ইয়াদ আলী কোম্পানি চাকরি করার সুবাদে ঢাকায় থাকে আমার তিন ছেলে।এক ছেলে ঢাকায় চাকরি করে। মেজ ও ছোট ছেলেকে নিয়ে আমি এই বাড়িতে বসবাস করি।ঘটনার দিন সকাল ৭:০০ টায় আমিও ছেলেদের নিয়ে আমার বোনের বাড়ি শ্যামনগরের শ্রীফলকাটিতে দাওয়াত খাইতে চলে যায়। ওই একই তারিখ সন্ধ্যায় অনুমান ৭ঘটিকার সময় আমি সহ আমার পরিবারের সদস্য নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পায় আমার বারান্দার কক্ষের তালা ভাঙ্গা।

অতঃপর ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখতে পায় ঘরের মধ্যে থাকা যাবতীয় জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো।আমার বসত ঘরের মধ্যে আলমারির মধ্যে থাকা পঞ্চাশ হাজার টাকা, আট আনা ওজনের স্বর্ণের এক জোড়া রুলি মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা,ছয় আনা ওজনের স্বর্ণের এক জোড়ার ঝুমকা কানের দুল মূল্য অনুমান ৯০০০০ টাকা, ৪ আনা ওজনের স্বর্ণের একটি চেইন মূল্য ৬০ হাজার টাকা, ৩আনা ওজনের স্বর্ণের একটি আংটি মূল্য ৪৫ হাজার টাকা, এক আনা ওজনের স্বর্ণের একটি নাকফুল মূল্য অনুমান ১৫ হাজার টাকা যাহা আমার বাড়ির স্টিলের আলমারি ভিতরে ছিল।

আমরা এসে প্রথমে পাঁচিলের গেটের তালা খুলে ভিতরে ঢুকতে না পারায় দেখতে পাই গেটর ভিতর থেকে লোক লাগিয়ে দিয়ে বাড়ির ক্লাসিক্যাল গেট সহ আলমারীর লক ভেঙে উক্ত স্বর্ণালংকার টাকা চোর চক্র চুরি সংগঠিত করে নিয়ে বাড়ির পিছনের উত্তর দিকের টিনের বেড়া ভেঙ্গে বাগান দিয়ে চলে যায়।তাৎক্ষণিক আমাদের ডাক চিৎকারে আমার পার্শ্ববর্তী লোকজন এসে ঘটনাটি অবলোকন করতে থাকে।আমি স্থানীয় জনপ্রতিনিধি কে জানিয়ে কালিগঞ্জ থানা পুলিশকে লিখিত অভিহিত করি।

এদিকে মথুরেশসপুর ইউনিয়নের বিভিন্ন পল্লীতে এরকম চুরির ঘটনা প্রায় ঘটেই চলেছে।উক্ত চোর চক্র পবিত্র ঈদুল ফিতর ঈদুল আযহা সহ বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে বেপরোয়া হয়ে ওঠে।স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ গ্রামের কিশোরগ্যাংও উঠতি বয়সী মাদকাসক্তদের দিকে উক্ত ঘটনাগুলোর সন্দেহের তীরের আঙ্গুল তুলতে দেখা যায়।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালীগঞ্জের মথুরেশপুরের পল্লীতে দিনের আলোতেও বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে মথুরেশপুরের পল্লীতে দিনের আলোতেও বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

Update Time : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬