Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক দিলেন খোরশেদ আলম

মোঃ শান্ত খান
  • Update Time : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২৪ Time View

বিশেষ প্রতিনিধি::বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এবং তারেক রহমান দেশের তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আজকের এই কঠিন সময়ে ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।”

খোরশেদ আলম বিশেষভাবে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পাশে থাকার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অতীতে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছেন। উন্নয়ন, কল্যাণ ও গণমানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন সবসময় অগ্রণী ভূমিকা পালনকারী একজন নেতা। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার বিকল্প নেই।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে খোরশেদ আলম বলেন, “আমাদের ব্যক্তিগত ভেদাভেদ ভুলে, দেশনেত্রীর নির্দেশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়—আমরাই তাদের সেই পরিবর্তনের হাতিয়ার।”

সভায় উপস্থিত নেতাকর্মীরা খোরশেদ আলমের বক্তব্যে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বিশ্বাস করেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক দিলেন খোরশেদ আলম

Update Time : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫