দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে ড. শেখ আব্দুর রশীদ: সাতক্ষীরার গর্ব
- Update Time : ১০:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২১৪ Time View
কালিগঞ্জ ব্যুরো:: শেখ আব্দুর রশীদ (জন্ম: ৫ মে ১৯৫৭) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শেষ সীমানায় নিজদেবপুরের মাথায় চুনাখালী গ্রামে এক সন্ম্রান্ড পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সমাজ সাংষ্কারক ইউপি চেয়ারম্যান।
সরকারি সেবা জীবনে অসামান্য সাফল্যের পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৫তম ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা জেলার কৃতি সন্তান হিসেবে এই পদে নিযুক্তি পেয়ে সাতক্ষীরাবাসী গর্বিত; তিনি দেশাত্মবোধ ও দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শিক্ষাজীবন ও প্রারম্ভিক জীবন শেখ আব্দুর রশীদ শিক্ষাজীবন থেকেই ঝাঁকিয়ে মেধার পরিচয় দিয়েছেন। শিক্ষাজীবনের শুরুতে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে তিনি সরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত হন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিনি মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নেদারল্যান্ডের দি হেগে অবস্থিত ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএ এবং ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।কর্মজীবন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব
১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার) পরীক্ষায় তিনি সম্মিলিত মেধাতালিকায় চতুর্থ ও প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন এরপর প্রশাসনিক ক্যারিয়ার শুরু করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার মধ্যে উল্লেখযোগ্য:উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক (শেরপুর, ফেনী, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায়) ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও মহাপরিচালক হিসেবে কাজ।পেট্রোবাংলার চেয়ারম্যান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে কাজ করেছেন।প্রশাসন ক্যাডারের বর্ণাঢ্য জীবনে অর্থের মোহ তাকে কখনোই স্পর্শ করতে পারিনি।এই দীর্ঘজীবী সেবার মধ্য দিয়ে তিনি প্রশাসনে দক্ষতা ও সততা প্রদর্শন করেছেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক নানা ক্ষেত্রে জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার নজির পরিলক্ষিত হয়েছে।
ক্যাবিনেট সচিব হিসেবে নিযুক্তি।অক্টোবর ২০২৪ সালে গঠিত সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ১৪ অক্টোবর থেকে কার্যকর ব্যয়ের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের ফলে তিনি বাংলাদেশের ২৫তম ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ক্যাবিনেট সচিব হিসেবে নিযুক্তি তাঁর সেবাজীবনে এক গৌরবময় পদক্ষেপ; এটি সাতক্ষীরার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।সাতক্ষীরার গর্ব ও শ্রদ্ধা শেখ আব্দুর রশীদ সাতক্ষীরা জেলার এক গর্বিত সন্তান। তার সফলতা ও দক্ষতা নিয়ে সাতক্ষীরাবাসী গর্ব অনুভব করে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার সফল নেতৃত্ব জনকল্যাণে অবদান রেখেছে এবং তিনি সততা ও মনুষ্যত্বের উদাহরণ হিসেবে সকলের কাছে সম্মানিত। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করি এবং তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি; আল্লাহ্ যেন তাঁকে সুস্থতা ও শক্তি বরদানে রাখেন।
ছবিঃ ক্যাবিনেট সচিব শেখ আব্দুর রশিদের ফাইল ছবি।
উৎস: ড. শেখ আব্দুর রশীদের জীবনী ও কর্মজীবন সম্পর্কিত তথ্য জাতীয় গণমাধ্যম ও সরকারি সূত্র থেকে সংগৃহীত।










