Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় মদসহ মাদক কারবারি আটক

জামাল উদ্দীন
  • Update Time : ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৪৬ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০ লিটার দেশীয় মদ জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ৯টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়ার হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকে থাকা প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

পরে জব্দকৃত দেশীয় মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tag :

Please Share This Post in Your Social Media

দেশীয় মদসহ মাদক কারবারি আটক

Update Time : ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬