দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষোভ, নিন্দা জানালেন ছাত্রনেতা হিমেল খান
- Update Time : ০২:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৩২১ Time View
বিশেষ প্রতিনিধি ::সাভার ও আশুলিয়ার জনপ্রিয় রাজনীতিক, সজ্জন ও সদালাপী নেতা দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে একটি কল রেকর্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল এবং সাবেক পাঠাগার-বিষয়ক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল, সাভার পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ মোশারফ হিমেল খান।
এক বিবৃতিতে তিনি বলেন,দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ভাই অত্যন্ত সজ্জন, সদা হাস্যোজ্জ্বল ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি দেওয়ান পরিবারের কৃতি সন্তান। সমাজে যারা ভালো কাজ করেন, উন্নয়ন ও মানবসেবায় যুক্ত— তাদের কাছে বিপ্লব ভাই প্রিয় মানুষ। আর যারা চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, জুলুম ও নির্যাতনে লিপ্ত— তাদের কাছে তিনি প্রতিবাদী কণ্ঠস্বর।
তিনি আরও বলেন,সাম্প্রতিক প্রকাশিত একটি কল রেকর্ডে কোথাও বিপ্লব ভাই হুমকি বা অশালীন ভাষায় কথা বলেননি। বরং একাধিকবার উস্কানি দেওয়া সত্ত্বেও তিনি সংযমের পরিচয় দিয়েছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হিমেল খান বলেন, এই ধরনের অপপ্রচার নেতার জনপ্রিয়তাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সাভার-আশুলিয়ার মানুষ দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ভাইকে জানে একজন নির্ভীক, সমাজসেবী ও জনগণের নেতা হিসেবে।
শেষে তিনি সংশ্লিষ্ট মহলের উদ্দেশে বলেন,আমরা সকলেই যেন সত্যকে জানি, মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি থেকে দূরে থাকি।




















