Dhaka ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

সুজন আলী
  • Update Time : ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৩০ Time View

ঠাকুরগাঁও::ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মো. সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ভোর রাতে হরিপুর সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে নিজ বাড়িতে ফেরার সময় ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, “আমরা বিষয়টি অবগত আছি এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছি।”

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

Update Time : ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬