Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুজন আলী
  • Update Time : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৪০ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পাটখেতে কাজ করতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুর আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাঁদের কাছে গিয়ে দেখেন, দুজনই ঘটনাস্থলেই মারা গেছেন।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। একই সঙ্গে পরিবারের দুই সদস্যের মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

একই পরিবারের বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এদিকে স্থানীয়রা বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার এবং আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

Update Time : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬