শিরোনামঃ
জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার নির্বাচিত
নূর হোসেন
- Update Time : ০৭:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৬৫ Time View
কমলনগর প্রতিনিধি::ঐতিহ্যবাহী ‘জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসা ও এতিমখানা’-এর নবগঠিত কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা গিয়াস উদ্দিন। তিনি বর্তমানে জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এবং হাজির হাট কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে নিয়োজিত আছেন।
গত শুক্রবার (৩ জুলাই) মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান আনুষ্ঠানিকভাবে জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার এই নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জেলায় সামাজিক ও ধর্মীয় শিক্ষায় মাওলানা গিয়াস উদ্দিনের দীর্ঘ অভিজ্ঞতা ও অনবদ্য অবদানের কথা বিবেচনা করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। নতুন কমিটিতে তার এই অন্তর্ভুক্তিতে স্থানীয় আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Tag :











