Dhaka ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ওসি’র অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

মনিরুজ্জামান লেবু
  • Update Time : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৭৯ Time View

নীলফামারী প্রতিনিধি::নীলফামারীর জলঢাকায় বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট’র সাথে অসৎ আচরণ,
আওয়ামীলীগের নেতাদের কাছ থেকে মাসিক চুক্তিতে অর্থ হাতিয়ে নিয়ে তাদের সুবিধা দেওয়া, যে কোন মামলা রুজু করতে মোটা অংকের টাকা নেওয়া, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সিস্টেমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে তারই প্রতিবাদে ওসি নাজমুল আলম ও এসআই হাসান এর অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বুধবার রাতে পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে দুই ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক ইউনুছ আলী, কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা জাসাস এর আহবায়ক সুলতান মাহমুদ, তাতী দলের আহবায়ক আলমগীর হোসেন,পৌর যুব দল নেতা ছোট বাবু,ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, এই ওসি যোগদানের পর থেকে গোটা উপজেলায় গরু, মোটরসাইকেল,অটোভ্যান চুরি যেহারে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষ চুরি আতঙ্কে ভুগছে।আজ পর্যন্ত চুরি যাওয়া কোন কিছুই উদ্ধার করতে পারেননি তিনি। তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসি নাজমুল আলম ও এসআই হাসানকে অপসারণের দাবি জানান তারা।

এ ঘটনায় জানতে চাইলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান,একজন দীর্ঘদিনের
ওয়ারেন্ট ভুক্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।সেই গ্রেফতারকৃত আসামিকে থানার হাজত থেকে ছেড়ে নিতে এসেছিলেন সাবেক মেয়র কমেট চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মী। সেই সময় আমি অফিসিয়াল কাজে বাইরে ছিলাম, সাবেক মেয়র’র সাথে ফোনে কথা হলে আমি ছেড়ে দিতে রাজি হয়নি এজন্য আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় ওসি’র অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

Update Time : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬