Dhaka ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছড়া গাঁয়ের ছেলে

সাইদি হাসান
  • Update Time : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮১৫ Time View

ঠাকুরগাঁও ::

লেখক:: সাইফুল ইসলাম সরকার
এই যে আমি লুঙ্গি পরা
পাগল ছাগল বেশে
গাঁয়ের পথে ঘুরে বেড়াই
খিলখিলিয়ে হেসে।

মালকোঁচা আর গামছা সেঁটে
উঠি গাছের ডালে
খালে বিলে মৎস্য ধরি
নানান রকম জালে।

খালি পায়ে উদোম গায়ে
বেড়াই হেসে খেলে
সারাবেলা মজায় কাটে
আমি গাঁয়ের ছেলে।

প্যান্ট শার্ট আর চশমা পরে
কোট চড়িয়ে গায়ে
এখন আমি ভদ্র সেজে
চুমুক মারি চায়ে।

চটাং চটাং কথা বলে
ঘুরাই ভাগ্য-চাকা
আমার দেহের ভিতরটা তো
মাটির গন্ধ মাখা।

লুঙ্গি পরা এই আমিটাই
সত্যিকারের আমি
প্যান্ট, শার্ট আর চশমা পরে
করি যে ভণ্ডামি।

এখনো যে মাটির গন্ধ
দেহের ভাঁজে ভাঁজে
শহরেতে পালক ঢেকে
আছি ময়ূর-সাজে।

Tag :

Please Share This Post in Your Social Media

ছড়া গাঁয়ের ছেলে

Update Time : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও ::

লেখক:: সাইফুল ইসলাম সরকার
এই যে আমি লুঙ্গি পরা
পাগল ছাগল বেশে
গাঁয়ের পথে ঘুরে বেড়াই
খিলখিলিয়ে হেসে।

মালকোঁচা আর গামছা সেঁটে
উঠি গাছের ডালে
খালে বিলে মৎস্য ধরি
নানান রকম জালে।

খালি পায়ে উদোম গায়ে
বেড়াই হেসে খেলে
সারাবেলা মজায় কাটে
আমি গাঁয়ের ছেলে।

প্যান্ট শার্ট আর চশমা পরে
কোট চড়িয়ে গায়ে
এখন আমি ভদ্র সেজে
চুমুক মারি চায়ে।

চটাং চটাং কথা বলে
ঘুরাই ভাগ্য-চাকা
আমার দেহের ভিতরটা তো
মাটির গন্ধ মাখা।

লুঙ্গি পরা এই আমিটাই
সত্যিকারের আমি
প্যান্ট, শার্ট আর চশমা পরে
করি যে ভণ্ডামি।

এখনো যে মাটির গন্ধ
দেহের ভাঁজে ভাঁজে
শহরেতে পালক ঢেকে
আছি ময়ূর-সাজে।