চোরাচালান মালামাল উদ্ধার
- Update Time : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৮ Time View
সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::রোজ বোধবার ১০ইং সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ৪ঃ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে পিকআপ তল্লাশি করে উন্নতমানের Polypropylene (HDPE) – ২,৭৫০ কেজি আটক করে।
আটককৃত উন্নতমানের Polypropylene (HDPE) এর আনুমানিক সিজার মূল্য ২ কেটি ২০ লক্ষ টাকা।
আটককৃত উন্নতমানের Polypropylene (HDPE) আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে,সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান।



















