Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি পলাতক

‎আব্দুর রাজ্জাক
  • Update Time : ১২:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৪৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::‎ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে উপজেলা পুলিশের এক বিশেষ অভিযানে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার (৬ই এপ্রিল২০২৬ ইং) দুপুরে আশুগঞ্জ গোলচত্বর সংলগ্ন রৌশন জলিল স্কুলের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকার যানজটে আটকা পড়লে পুলিশ সেটি তল্লাশির উদ্যোগ নেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় দুই মাদক কারবারি। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎পলাতক আসামিরা হলেন: ১. ফুয়াদ হাসান সাকিব (৩১), পিতা- হাজী সিরাজ আলী, গ্রাম- সোয়াবই, মাধবপুর, হবিগঞ্জ। ২. মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা- ঝাড়ু মিয়া, গ্রাম- কমলপুর (আমলাপাড়া), ভৈরব, কিশোরগঞ্জ।

‎আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি পলাতক

Update Time : ১২:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬