কোটি টাকার সোনারবার আটক
- Update Time : ০৮:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৫৩ Time View
বেনাপোল প্রতিনিধি:: ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪ টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের বিজিবি।
বৃহস্পতিবার৯জুলাই বিকালে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেজনকভাবে তৌফিকুল ইসলামকে আটক ও দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ টি সোনার বার যার ওজন ৫৩৬ গ্রাম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দাম ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাক। এ ছাড়া আটক তৌফিকুলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকেলে আটক তৌফিকুরের কোতয়ালি থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় আটক তৌফিকুরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।#










