কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় ও নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২০০ Time View
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:: কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর জামায়াতের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ই অক্টোবর)বাদ মাগরিব দক্ষিণ শ্রীপুর ৩নং ওয়ার্ডে বাঁশদাহ গ্ৰামে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা রওশন আলির সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুর রউফ সাহেব।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন সাহেব। বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাষ্টার সালাউদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে তাদের মতামত পেশ করেন। মাষ্টার সালাউদ্দিন আহমেদ দলের আদর্শ তুলে ধরে বলেন, আমি এইজন্য জামায়াত করি, যাদের মধ্যে কোন দলিও কোন্দল নেই, চাঁদাবাজি নেই,দূর্ণীতি নেই, কোন টেন্ডারবাজি নেই বরং নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে ।
জামায়াত একটি সুশৃঙ্খল আদর্শ সংগঠন ।প্রধান মেহমান বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে না , জামায়াতে ইসলামী চাই একটা সৎ যোগ্য ও খোদা ভীরু নেতৃত্ত্ব। তিনি নিজের প্রতি চ্যালেজ্ঞ ছুঁয়ে আরো বলেন, আপনারা আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি আমার সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সুযোগ থাকার সত্ত্বেও কোন অন্যায় আমাকে স্পর্শ করতে পারিনি।
ছবিঃ কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় ও নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।















