Dhaka ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ১১:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২৯৯ Time View

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জে নারী ক্ষমতায়নের ধারাকে আরও বেগবান করতে এবং পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “Supporting and Strengthening the Women Empowerment at Family and Local Government Level” শীর্ষক সংগঠনের মূল্যায়ন কর্মশালাটির পক্ষ হতে রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে কালিগঞ্জ উপজেলার এমএমইউএস (Mission Mohila Unnayan Sangstha – MMUS) কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন।প্রশিক্ষণ পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট উত্তম কুমার সরকার এবং প্রকল্প কো-অর্ডিনেটর শেখ আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কর্মকর্তা শাহরিয়ার জামান।কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মী আফরিন নেহা,শারমিন সুলতানা, বিদ্যাবতী, মিনা আক্তার,সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল, সোনিয়া জামান, তাসরিফা পারভীন, শারমিন সুলতানা, মৌমিতা রায় ও মোছাঃ আঙ্গুরা পারভীন।শারমিন সুলতানা, নাসরিন আক্তার।দিনব্যাপী এ কর্মশালায় নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে নারীর ভূমিকা বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমএমইউএস-এর নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়; বরং সমাজের প্রতিটি স্তরে তাঁর মতামত, নেতৃত্ব ও অংশগ্রহণের স্বীকৃতি দেওয়া। নারী যখন নেতৃত্বে আসে, তখন পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়।”

কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ও পারিবারিক পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা নারী উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।তাঁরা আশা প্রকাশ করেন— এমএমইউএস ও ইউএন উইমেন বাংলাদেশ’র এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
ছবিঃকালীগঞ্জে নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা

Update Time : ১১:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫