Dhaka ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৪৪ Time View

কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকে সঞ্জিব সরকার (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। সে তার পিতার সাথে পাশাপাশি পৃথক ঘেরে মাছ চাষের কাজ করতেন।কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত কে জানায় মঙ্গলবার সন্ধ্যায় বাবা-ছেলে তাঁদের পাশাপাশি পৃথক মাছের ঘেরে কাজ করতে যান। রাত প্রায় ১০টার দিকে গোপাল চন্দ্র সরকার বাড়িতে ফিরে এলেও সঞ্জিব আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে মাছের ঘেরে গিয়ে পানি নিষ্কাশনের ড্রেনের পাশে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই আব্দুর রহিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার ও পিবিআই কে অভিহিত করলে সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আমিনুর ইসলাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) তদন্ত টিম দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
কালিগঞ্জ থানার পুলিশ আরো জানায় ঘটনাটি রহস্যজনক। এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কুশলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুরের সঞ্জীব সরকারের মৃতদন্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু

Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬