Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

কালিগঞ্জ প্রতিনিধি:: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন সর্ব প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উদ্বোধন হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমান।আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আবু রাসেল আশকারী এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,শেখ আনোয়ার হোসেন,দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আম্মাদুল্ল্যাহ বাচ্চু,শিমুল হোসেন,ফজলুল হক,আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।তাঁরা আরও বলেন, পরিকল্পিতভাবে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো সম্ভব হলে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ সম্প্রসারিত হবে। এ জন্য খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করতে হবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ খাতের খামারি ও স্থানীয় সাংবাদিকব্ন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬