কালিগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পিয়ার লিডারদের মৌলিক প্রশিক্ষণ
- Update Time : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৯ Time View
কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়ন করছে “জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প”। এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিয়ার লিডারদের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ চলবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত। প্রশিক্ষণ পরিচালনা করেন সাস-এর এম অ্যান্ড ই অফিসার জাভেদ মিয়াদাদ,পরিবেশ কর্মকর্তা শারমিন আক্তার,ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ মাছুমা খাতুন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ইকবাল হোসেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী পিয়ার লিডাররা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই কৃষি ব্যবস্থা,বিকল্প জীবিকা,খাদ্য নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে পিয়ার লিডাররা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করবেন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে সহায়তা প্রদান করবেন। এম অ্যান্ড ই অফিসার জাভেদ মিয়াদাদ বলেন,“বর্তমানে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা সরাসরি এর দ্বারা প্রভাবিত। এই প্রশিক্ষণ পিয়ার লিডারদের মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সহায়ক হবে। এই প্রশিক্ষণ সেই পথকে সহজ করবে”।
ছবিঃকালিগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পিয়ার লিডারদের মৌলিক প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষনার্থী।
কালিগঞ্জ ব্যুরো ০১৭৮০ ৫৬০৯৬০।



















