Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : ১০:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪২ Time View

কালিগঞ্জ প্রতিনিধি::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগবাড়িয়া খাল সংলগ্ন নেংগীর বিলে মিশ্রচাষের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী ঘের মালিক শহিদ মোড়লের মাধ্যমে খবর পান তার ঘেরে মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ৪ বিঘা জমিতে ধানের সাথে মিশ্রচাষকৃত ভাংগাল, ভেটকি, তেলাপিয়া ও চিংড়িসহ সব মাছ মরে গেছে।

তার অভিযোগ, জমি-জায়গা সংক্রান্ত শত্রুতার জেরে তার শালা শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলাম ও শাহাদাৎ হোসেন এবং শাহাদাতের ছেলে ফজলুল হক বাবু এ নাশকতা ঘটাতে পারে।
পাশ্ববর্তী ঘের মালিক শাজাহান কবির জানান, তিনি প্রায় ৭-৮ মাস আগে জমি নিয়ে বিরোধের পর ইসমাইলের ঘেরে এটি দ্বিতীয় দফায় বিষ প্রয়োগ হলো।

এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ও তার ছেলে বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে তাদের কোনো শত্রুতা নেই। কেন এমন অভিযোগ আনা হয়েছে তা তারা জানেন না। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খোঁজ নেবেন বলে জানান তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

Update Time : ১০:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫