কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষ, কামরাঙ্গীরচরে নির্মাণশ্রমিক নিহত
- Update Time : ০৭:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৪৩ Time View
নিজস্ব প্রতিনিধি:ঢাকা, ২৩ জুলাই ২০২৬: রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাহাদীনগর এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোঃ শাকিব (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আনুমানিক ৮:১০ মিনিটে মাহাদীনগরের রব টাওয়ার সংলগ্ন ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় শ্রমিক জাহাঙ্গীর ও ইয়াসিনের সঙ্গে শ্রমিক সরদার শাকিবের কাজ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর ও ইয়াসিন শাকিবকে মারধর করেন। পরে জাহাঙ্গীর পেছন থেকে ধাক্কা দিলে শাকিব নিচে বালুর স্তূপে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯:২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং কামরাঙ্গীরচর থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিচয়:নাম: মোঃ শাকিব (৩৫)পেশা: নির্মাণ শ্রমিক পিতা: অজ্ঞাতঠিকানা: রব টাওয়ার সংলগ্ন, ১৮ নম্বর রোড, কামরাঙ্গীরচর, ঢাকা।



















