Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ভূইফোড় দল না আমরা নিবন্ধিত দল

‎ ‎মো:জহিরুল ইসলাম
  • Update Time : ০৪:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৮ Time View

পটুয়াখালী প্রতিনিধি::’যারা আজকে আমাদেরকে কটু কথা বলছে। বাজে ভাষায় সমলোচনা করছে সে সমস্ত মানুষ অহংকার না, বাস্তবতা বলছি আমাদের লেভেলের না। মানসিকতা ব্যক্তিত্বে রাজনীতিতে কোন জায়গায়ই আমাদের ধারে কাছে নাই। তাদের জবাব দিয়ে কেন আমরা মুখ খারাপ করবো। কেন আমরা মানুষের কাছে তাদের মতো নিম্ন রুচি হিসেবে আমরা উপস্থাপিত হবো। ‘আমরা রাজনীতির মাঠে ফুটবল হতে আসিনি প্লেয়ার হয়ে এসেছি। আমরা বাপ দাদার কোঠায় আসি নাই নিজের যোগ্যতায় সংগ্রাম করে রক্ত দিয়ে রাজনীতির মাঠ তৈরি করেছি, দল তৈরি করেছি। আমরা ভূইফোড় দল না আমরা নিবন্ধিত দল।

সারা বাংলাদেশে যার কার্যক্রম আছে। ইতিমধ্যেই দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দুই একদিনের মধ্যে হয়তো আরো কিছু আসনের ঘোষণা করা হবে।’ যে যাই বলুক আমাদের সাহস এবং শক্তির জায়গা হচ্ছে জনগণ। আগামীতে কোন রাজনৈতিক দল কোন নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশে টিকতে পারবে না।’ বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ মাঠে গণ অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির আয়োজনে পথসভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।’

‎বকুলবাড়িয়া ইউনিয়ন কমিটির গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. জুয়েল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শিরিন আক্তার সেলি, যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মহিবুল্লাহ এনিম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

আমরা ভূইফোড় দল না আমরা নিবন্ধিত দল

Update Time : ০৪:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫