আখাউড়া মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
- Update Time : ০৮:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৬৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন (৩৫), সাদিক মিয়া (২৬), রাকিব সিকদার (২২), মো. সুমন মিয়া (৩৪), ফেরদৌস মিয়া (৩৫) ও মো. সাগর হোসাইন (৩০)।
পরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


























