অস্ত্র বিক্রয়কারী দলের ৩ সদস্য গ্রেফতার
- Update Time : ০৮:১৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭০ Time View
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম::মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং
মহোদয়ের নির্দেশনায় অদ্য ইং-১০/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগ টিম-৪ এর এস/আই ইকবাল হোসেন এর নেতৃত্বে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক কালারপুল রাস্তার শাহ আমানত গ্যাস পেট্রোল পাম্পে এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র বিক্রেতা দলের সদস্য
১। মোঃ নেজাম (২৭), পিতা-মোঃ শফিক, সাং-বানিগ্রাম, খলিফার বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মুনছুর (৪২), পিতা-সামছুল আলম, সাং-বানিগ্রাম, আবুল হোসেন ফকিরের বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। জিসান আলম (১৮), পিতা-আবু সৈয়দ, সাং-বানিগ্রাম, খলিফার বাড়ী, থানা-পটিয়া,
জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এলজি ও ০৩ রাউন্ড কার্তুজসহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীগন অনেকদিন যাবত এ সকল অস্ত্র কেনাবেচা করে আসছিল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















