Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামাল উদ্দীন
  • Update Time : ০১:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৩৪ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ বাজারঘাট থেকে সেন্টমার্টিনগামী একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : ০১:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬