Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্ব বৃহত্তম বেনাপোর স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মনির হোসেন
  • Update Time : ০৮:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৫৯ Time View

বেনাপোল প্রতিনিধি::দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২১ জুন) বিকেলে সর্ব বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক ও উপসচিব মো. শামীম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বন্দর প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম হোসেন বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় বন্দর এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

সর্ব বৃহত্তম বেনাপোর স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৮:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬