Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফের চাল বিতরণ

সুজন আলী
  • Update Time : ১১:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ১১০ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি::পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দেবীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদকে সামনে রেখে কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মৌসুমি আক্তার, ভূল্লী থানার এসআই হারুন, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় দেবীপুর ইউনিয়নের মোট ২ হাজার ৩৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারিত চাল সঠিকভাবে পেতে পারে, সে জন্য প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নজরদারি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার জন্য ইউনিয়ন পরিষদ কাজ করে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভিজিএফের চাল বিতরণ

Update Time : ১১:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬