বহরমপুরে জনসভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হচ্ছে না বলে
- Update Time : ১০:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ২৫৯ Time View
পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ প্রতিনিধি::আগামী ২২ ডিসেম্বর বহরমপুরে জনসভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হচ্ছে না বলে জানালেন সদ্য তৃণমূল-ত্যাগী নেতা হুমায়ুন কবীর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তাঁর সভা বানচাল করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চক্রান্ত চলছে। এই অভিযোগের নেপথ্যে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের নাম তুলে ধরেন তিনি।
হুমায়ুন কবীর জানান, বহরমপুরে সভার অনুমতি না পাওয়ায় সেখানে কর্মসূচি করা সম্ভব হচ্ছে না। তবে তিনি স্পষ্ট করেন, ২২ ডিসেম্বরই তাঁর সভা হবে এবং সেই সভা থেকেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে। যদিও সভাস্থল এখনও চূড়ান্ত নয়।
এদিকে আগে বহরমপুরে সভা করে দল ঘোষণা করার যে দাপট ছিল, এদিন তাঁর বক্তব্যে তা অনেকটাই সংযত শোনায়। আগামী কর্মসূচি ও সভার স্থান নির্ধারণে তিনি জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও জানান ভরতপুরের এই বিধায়ক।





















