Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাকিল হোসেন
  • Update Time : ১০:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১ Time View

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, সেনাক্যাম্প কমান্ডার ফজলে রাব্বী শুভ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মিন্টু, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সবুজ সাহা, নজিপুর প্রেস ক্লাবের সদস্য মামুনুর রশীদ সভায় উপস্থিত ছিলেন।

উপজেলায় একযোগে ৭৮টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে।

দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে সভায় বলা হয়, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী, সেনা সদস্য, পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েনসহ ভ্রাম্যমাণ টহল থাকবে। পূজা চলাকালীন বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস টিম প্রস্তুত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫