ধানের শীষের পক্ষে সাভারে জনতার ঢল, খোরশেদ আলম বললেন ‘সাভারকে স্মার্ট শহর গড়তে বাবুর বিকল্প নেই
- Update Time : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৪৯ Time View
বিশেষ প্রতিনিধি::ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ও মো. খোরশেদ আলমের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় সাভার পৌরসভার পশ্চিম ব্যাংকডাউন এলাকায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম।
সভায় সভাপতিত্ব করেন মাহবুবুল আলম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজ খান নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন,সাভারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই ও আধুনিক রূপ দিতে হলে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। তার বিজয় নিশ্চিত হলে সাভারকে একটি আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন— ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে সাভারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করবেন।
সভায় বক্তারা বলেন, সাভারের অতীত ও বর্তমান উন্নয়ন চিত্র প্রমাণ করে যে বিএনপি প্রার্থীর নেতৃত্বেই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব। তারা উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ডা. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্লোগান ও উচ্ছ্বাসে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে, যা বিএনপি প্রার্থীর শক্তিশালী অবস্থানকেই প্রতিফলিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দেলোয়ার হোসেন মাদবর (সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল),
রাশেদুজ্জামান বাচ্চু (৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),মনিবুর রহমান চম্পক (১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),ইউনুস খান (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),ইয়ার রহমান উজ্জ্বল (২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),মোশাররফ হোসেন মোল্লা (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),হয়রত আলী (পাথালিয়া ইউনিয়ন বিএনপি),মো. খান মজলিস বাবু (সাভার পৌর বিএনপি),মোহাম্মদ আলী পাঠান,মো. মোবাদুল ইসলাম সেন্টু (সাবেক ছাত্রনেতা),এবং আতিক রাজু (সাভার সরকারি কলেজ ছাত্রদল) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সেলিম মিয়া ও কবির হোসেন, পৌর যুবদলের নেতৃবৃন্দ।




















