Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জহিরুল ইসলাম চয়ন
  • Update Time : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরমঞ্চে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব শাহজাহান খানের সহধর্মিনী জেলা মহিলা বিএনপির সহসভাপতি মোসা. আনোয়ারা শাহজাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী, মো. আশ্রাফুজ্জামান মোল্লা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির,

জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর বিএনপির সদস্য সচিব মো. সাহেব আলী, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান।

সভায় প্রধান অতিথি আনোয়ারা শাহজাহান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাকফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। জুলাই আন্দোলনে আমার স্বামী শাহজাহান খানও শহীদ হয়েছেন। কিন্তু তিনি জুলাই স্বাধীনতা দেখে যেতে পারেননি। আপনারা বিএনপি ও গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে থেকে গলাচিপ-দশমিনার উন্নয়নে কাজ করবেন এই প্রত্যাশা করছি।
আলোচনা সভার পরে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬