Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ার চন্দনপুরে শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম
  • Update Time : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুল ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। চন্দনপুর আরএন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) চন্দনপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখলাখুর রহমান শেলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম শফিউল আলম শফি, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা ও সমাজসেবক ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, পাবলিক ইনস্টিটিউটের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক শফিউল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন আরএন প্রগতি সংঘের উপদেষ্টা শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষক আশানুর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী জিএম শফিউল আলম শফি এবং মালয়েশিয়া প্রবাসী সমাজসেবক ওমর ফারুক।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টটির সৌজন্যে ছিল মজুমদার ইলেকট্রনিক্স অ্যান্ড লাইব্রেরি এবং রাখি এগ্রো এন্টারপ্রাইজ, গয়ড়া বাজার।

Tag :

Please Share This Post in Your Social Media

কলারোয়ার চন্দনপুরে শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬