৯ নং ওয়ার্ডে ল্যাম্পপোস্টের লাইট মেরামতে বিএনপি নেতা আশরাফুল ইসলাম আরিফের উদ্যোগ
- Update Time : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৩১৩ Time View
বিশেষ প্রতিনিধি::সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্টের লাইট দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় সন্ধ্যার পর রাস্তাঘাটে নেমে আসত ঘন অন্ধকার। এতে করে এলাকাবাসী, বিশেষ করে মা–বোনেরা চলাফেরায় চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
এমন পরিস্থিতিতে বিষয়টি স্থানীয় কয়েকজন তরুণ বিএনপি নেতা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম আরিফকে জানালে তিনি অসুস্থ শরীর নিয়েই তাৎক্ষণিকভাবে লাইটগুলো মেরামতের উদ্যোগ নেন। তাঁর নিজস্ব তত্ত্বাবধানে ও স্থানীয় যুবকদের সহযোগিতায় রাতারাতি ল্যাম্পপোস্টগুলোতে নতুন আলো জ্বলে ওঠে।
এতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। অন্ধকার দূর হয়ে আবারও আলোয় ভরে ওঠে রাস্তাঘাট। স্থানীয়দের অনেকে বলেন, “আরিফ ভাই সব সময় মানুষের পাশে থাকেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিজে উপস্থিত থেকে লাইটগুলো মেরামত করিয়েছেন—এটা সত্যিই প্রশংসনীয়।”
বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম আরিফ বলেন,আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। জনগণের দুঃখ-কষ্ট দেখলে চুপ থাকতে পারি না। অসুস্থ শরীর নিয়েও কাজটি করেছি শুধু মানুষের স্বস্তির জন্য। সবাই দোয়া করবেন, যেন সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি।”
স্থানীয় এলাকাবাসী তাঁর এই মানবিক ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।










