Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের জলদস্যু আতঙ্কে বনজীবীদের নৌ সমাবেশ ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :: সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন উপকূলে নৌ-সমাবেশ ও বিক্ষোভ করেছেন জেলে, বাওয়ালি ও বনজীবীরা। প্রায় ২০০টি নৌকায় কয়েকশ বনজীবীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী কর্মসূচি থেকে জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা এবং বনজীবীদের নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ধারাবাহিক জলদস্যুমুক্ত সুন্দরবন আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

সুন্দরবনের উপকূলীয় এলাকায় নৌকায় অবস্থান নিয়ে আন্দোলনকারীরা জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত বনজীবীদের উদ্ধার, মুক্তিপণ আদায় ও অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ জানান।  আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের তৎপরতা ও চাঁদাবাজি নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। জীবিকার তাগিদে বৈধ অনুমতি নিয়ে বনে প্রবেশ করলেও জেলে ও বাওয়ালিদের বিভিন্ন জলদস্যু দলের কাছে বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে।

কথিত অগ্রিম কার্ড বা টোকেনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। কোনো দলের সঙ্গে আর্থিক সমঝোতা না হলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।

নৌ-সমাবেশে অংশ নেওয়া বনজীবীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। বরং বিভিন্ন এলাকায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ অব্যাহত রয়েছে। নিয়মিত ও কার্যকর নৌ-টহলের অভাবে জলদস্যুরা সুযোগ পাচ্ছে বলেও তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, শুধু আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সুন্দরবনকে নিরাপদ করা সম্ভব নয়। আধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‍্যাব ও বন বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে বনজীবীদের নিরাপত্তায় নিয়মিত টহল, অপহৃতদের দ্রুত উদ্ধার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। নৌ-সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও আন্দোলনের সমন্বয়ক সালাহ উদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গাবুরার মাস্টার আব্দুর রহিম, আরাফাত হোসেন, মিসেস ফরিদা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বনজীবী অংশ নেন। 

তাঁরা সুন্দরবনকে জলদস্যুমুক্ত না করা পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ১ নভেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি দেন বনজীবীরা। ঘোষিত পাঁচ দিনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির চতুর্থ দিনে আয়োজিত ওই কর্মসূচিতে জলদস্যুদের চিহ্নিত করে বিশেষ যৌথ অভিযান, আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, অপহৃতদের দ্রুত উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং বৈধ পারমিটধারীদের বিনা চাঁদায় নিরাপদে বনে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। এদিকে আন্দোলনের মধ্যেই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নতুন করে জেলে অপহরণের অভিযোগ উঠেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনের জলদস্যু আতঙ্কে বনজীবীদের নৌ সমাবেশ ও বিক্ষোভ

Update Time : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬