Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ১০:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৩ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীপুরুষ ও শিশুসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন ১০ জন।

(সোমবার)
২২ সেপ্টেম্বর রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামিয়া বেগম, হুসনা বেগম, কাসেম মিয়া, সফিক মিয়া, নাজির মিয়া, সাবু মিয়া, নাসির মিয়া, লাল মিয়া, সেন্টু মিয়া, কামাল মিয়া, রাবিয়া বেগম, আজিজুল মিয়া, সালাতুল বেগম, আলী আকবর, মিজান মিয়া, করমুস মিয়া, শাহবাজ, এরশাদ, সরলা বেগম, সাক্কল মিয়া, রুজেল মিয়া, আশিক মিয়া, ইসলাম মিয়া, সাগর মিয়া, জবনুর মিয়াসহ অন্তত ৩০ জন।
স্থানীয় সূত্র জানায়, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গ্রামের বিভিন্ন বিষয়াদি নিয়ে দু’দলের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে একাধিকবার থানা-পুলিশ ও গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা হলেও মূল বিষয় নিষ্পত্তি হয়নি। সোমবার সকালে খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে ফিরুজ আলী ও আলী আকবরের সমর্থকদের সঙ্গে গোলাপ মিয়ার লোকজনের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিন্টু কুমার দাস বলেন, টেঁটাবিদ্ধ ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র টেঁটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

Update Time : ১০:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫